ইউক্রেন ফেরত মেডিক্যাল শিক্ষার্থীদের পাশে মমতা

রক্তিম দাশ, কলকাতা
১৭ মার্চ ২০২২, ০০:১৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ০০:১৯

রাশিয়ার হামলার কারণে ভারতের ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য লড়াই করতে ময়দানে নামার ডাক দিয়ে তিনি জানালেন, তার সরকার মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে আবেদন জানাবে যাতে ইউক্রেন ফেরত পড়ুয়ারা এখানেই পড়তে পারেন। তিনি এরপর হুঁশিয়ারি দেন, যদি মেডিক্যাল কাউন্সিল অনুমতি না দেয়, তাহলে তিনি নিজে দিল্লিতে যাবেন পড়ুয়াদের সঙ্গে।

ভারতের অনেক মেডিক্যাল শিক্ষার্থী ইউক্রেনে গিয়ে পড়াশোনা করেন। সম্প্রতি ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সেই বিষয়টি আরও বেশি করে সামনে এসেছে। এই আবহে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরা প্রায় ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে। আদৌ ইউক্রেনে তারা ফিরতে পারবেন কী না কোনও দিন। ভারতে থাকলে তাদের পড়াশোনার কী হবে। এই সব বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরছে পড়ুয়াদের। এই আবহে মমতা ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

ইউক্রেন ফেরত পড়ুযাদের সঙ্গে বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু ঘোষণা দেন তিনি। তিনি জানান, ইউক্রেন থেকে দেশে ফেরা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা পশ্চিমবঙ্গের কলেজে পড়তে পারবেন। পাশাপাশি মমতার সরকার মেডিক্যাল কাউন্সিলকে চিঠি লিখবে যাতে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বর্ষের ডাক্তারি পড়ুয়া এবং ইন্টার্নরা রাজ্যের মেডিক্যাল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

মমতা আরও জানান, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের জন্য রাজ্য সরকার বিশেষ অনুমতির জন্য মেডিক্যাল কাউন্সিলের কাছে লিখবে যাতে এই ছাত্ররা বেসরকারি কলেজে অধ্যয়ন চালিয়ে যেতে পারে। যাতে সরকারি হারে তারা পড়াশোনা করতে পারে।

মুখ্যমন্ত্রী জানান, যদি মেডিক্যাল কাউন্সিল এই বিষয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে তিনি নিজে দিল্লি যাবেন। তিনি বলেন, ‘এটা একটি নতুন উদাহরণ স্থাপন করবে। আমরা যদি এটা করি তবে অন্যান্য রাজ্যগুলোও এটি অনুসরণ করবে। আমারাই বিড়ালের গলায় ঘণ্টা ঝোলাব। এর জন্য রাজ্যের দুই সিনিয়র আইএএস অফিসার দিল্লিতে গিয়ে অনুমতি নেবেন।’

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম