আন্দামানের দিকে এগোচ্ছে সাইক্লোন ‘অশনি’

রক্তিম দাশ, কলকাতা
১৮ মার্চ ২০২২, ২১:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২২, ২২:০০

বছরের প্রথম ঘূর্ণিঝড় আসন্ন। দিন কয়েকের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। ভারতের নয়া দিল্লির মৌসম ভবনের তরফ থেকে ইতোমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। আর এর জেরেই এই ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বলে জানানো হয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মঙ্গলবারই তৈরি হয়েছে সেই নিম্নচাপ। সেই নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে ধেয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী ২০ মার্চ (রবিবার) ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ঘেঁষে সেই ঝড় এগিয়ে যাবে। এর জেরে আগামী দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আন্দামান নিকোবর উপকূল ধরে এগিয়ে গিয়ে সোজা বাংলাদেশ-মিয়ানমার উপকূলের কাছে পৌঁছে যাবে সেই সাইক্লোন। বছরের প্রথম এই সাইক্লোনের নামকরণ করা হয়েছে অশনি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়ের কারণে প্রবল বৃষ্টি নামবে। আন্দামান নিকোবরে বন্যা পরিস্থিতি তৈরির হতে পারে সেই বৃষ্টির জেরে। তাই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সবরকমের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হচ্ছে।

রাজ্যপালের কাছে আন্দামানের সাংসদ কূলদীপ রাই আবেদন জানিয়েছেন, যাতে করে ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

যদি আবহাওয়া দফতরের এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে আন্দামান বহু বছর পর এরকম ঝড় প্রত্যক্ষ করবে। গত ১৩২ বছরে কখনও মার্চ মাসে সাইক্লোন আছড়ে পড়তে দেখা যায়নি আন্দামানে।

ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ১৮৯১ থেকে ২০২২-এর মধ্যে মাত্র ৮ বার মার্চ মাসে এমন ঝড় দেখা গেছে। এর মধ্যে আরব সাগরে ২ বার ও বঙ্গোপসাগরে ৬ বার এমন ঝড় দেখা গিয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম