পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির

রক্তিম দাশ, কলকাতা
২৩ মার্চ ২০২২, ১৯:১৪আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:১৪

পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার প্রতিবাদে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। ভারতের লোকসভায় বুধবার বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, এক সপ্তাহে বাংলায় ২৬ টি রাজনৈতিক খুন হয়েছে। পশ্চিমবঙ্গে ক্রমান্বয়ে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে তিনি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

রামপুরহাটের বগটুই ‘হত্যাকাণ্ড’ নিয়ে ইতোমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে শাসক দলের বিরুদ্ধে দফায় দফায় সুর চড়িয়েছেন বিরোধী নেতারা। এইবার লোকসভাতেও এই ঘটনার আঁচ এসে পড়ল। বুধবার লোকসভায় বগটুই হত্যাকাণ্ড প্রসঙ্গ তুললেন সুকান্ত মজুমদার। তিনি লোকসভায় এই ঘটনার সম্পূর্ণ বর্ণনা দেন। তারপর তিনি লোকসভায় দেশবাসীর উদ্দেশে বলেছেন যে, গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে ২৬টি রাজনৈতিক খুন হয়েছে।  

তিনি স্পষ্ট করে জানান, সোমবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন হন। সেই খুনের বদলা নেওয়ার জন্যই সেই রাতে পাঁচটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সুকান্ত উল্লেখ করেছেন, এই গোটা ঘটনায় প্রায় ১২ জন নিহত হয়েছে। রয়েছে শিশুরাও।

লোকসভায় তিনি বলেছেন, নিহতরা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। গ্রামবাসীরা দাবি করেছেন প্রায় ২০ জন নিখোঁজ। গ্রামবাসী বলেছেন পুলিশের চোখের সামনে গোটা ঘটনা ঘটেছে।”

বক্তব্যে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্দশার প্রসঙ্গ তোলেন বিজেপি সাংসদ। আইন-শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির ওপর বোমা হামলার কথাও বলেন। তিনি ২ মে’র পর ভোটপরবর্তী সহিংসতায় বিরোধীদের ওপর হামলার কথা তুলে ধরেন। তারপরই তিনি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

কেন্দ্রীয় সরকারকে সংবিধানে দেওয়া অধিকার প্রয়োগের কথা বলেন সুকান্ত মজুমদার।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক