কলকাতার গেস্ট হাউজে বাংলাদেশির লাশ উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
২৪ মার্চ ২০২২, ১৯:৫৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ২০:০৯

কলকাতার এক গেস্ট হাউজে বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত বাংলাদেশির নাম মহম্মদ মইজুদ্দিন (৬৪)। তিনি ঢাকার আহমেদ নগরের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি গেস্ট হাউজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তিনি বাংলাদেশ থেকে নিজের চিকিৎসার জন্য কলকাতার ওই গেস্ট হাউজের চতুর্থ তলার এক রুমে উঠেন। এদিন দুপুর ১টা ১৫ নাগাদ রুম সার্ভিসের কর্মীরা তাকে ডেকে সাড়া‌ না পেয়ে খবর দেন পুলিশকে।

খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাংলাদেশিকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম