কলকাতা উপ-দূতাবাসে গণহত্যা দিবস পালিত

রক্তিম দাশ, কলকাতা
২৫ মার্চ ২০২২, ২১:০১আপডেট : ২৫ মার্চ ২০২২, ২১:০১

আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে পালিত হলো গণহত্যা দিবস। বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন। এরপর গণহত্যা দিবস নিয়ে নির্মিত দুটো তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত ভাষন দেন। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। 

বিশেষ অতিথির বক্তব্যে দূরদর্শন কলকাতার সাবেক পরিচালক অভিজিত দাশগুপ্ত তার বক্তব্যে গণহত্যার প্রমাণে ১৯৭১ সালের বিভিন্ন ছবি বিদেশের বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহের সরকারি উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।  

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর বলেন, আন্তর্জাতিক স্বীকৃত তথ্য অনুসারেই ২৫ মার্চ ঢাকায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। সেই গণহত্যার ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম