৮ বছর পর ফের ভারত-নেপাল রেল পরিষেবা চালু

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ২০:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২০:৪৯

দীর্ঘ আট বছর পর ভারত ও নেপালের মধ্যে ফের ট্রেন চলাচল চালু হয়েছে। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা যৌথভাবে হায়দরাবাদ হাউস থেকে দিল্লির জয়নগর-জনকপুর-কুর্থা পর্যন্ত এই ট্রেন পরিষেবা উদ্বোধন করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘উন্মুক্ত সীমান্তের’ অপব্যবহার প্রসঙ্গে সতর্ক করেন মোদি। তিনি বলেন, ‘ভারত ও নেপালের মধ্যকার উন্মুক্ত সীমান্তের যাতে অপব্যবহার না হয়, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার ওপরও জোর দিচ্ছি।’

গত কয়েক বছর ধরে নেপাল ক্রমেই চীনের ঘনিষ্ঠ হচ্ছে। একইসঙ্গে ভারতের সঙ্গে দেশটির দূরত্ব বেড়েছিল। তবে ফের দিল্লির সঙ্গে কাঠমাণ্ডুর সম্পর্ক মেরামত হচ্ছে। এমন বাস্তবতায় নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে গেলেন দেউবা। এদিন রেলের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিয়েও আলোচনা হয় দুই দেশের মধ্যে।

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য। এমন বন্ধুত্ব বিশ্বের আর কোথাও দেখা যায় না।’

তিনি বলেন, ‘আজ নেপালের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন কারণ দেশটি নতুন বছর উদযাপন করছে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের বন্ধন আদিকাল থেকে। আমাদের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো আমাদের অংশীদারিত্বের ভিত্তি। দুই দেশের জনগণই আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। ভারত নেপালের শান্তি, অগ্রগতি এবং উন্নয়নের যাত্রায় দৃঢ় অংশীদার ছিল এবং থাকবে।’

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম