২২ ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ১২:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৪৬

ভারতের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং সরকার সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো ভারতীয় চ্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ওয়াকিবহাল মহল বলছে, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই প্রথম ভারত থেকে নিয়ন্ত্রিত কোনও ইউটিউব চ্যানেলকে বন্ধ করলো সরকার।

শুধু ২২টি ইউটিউব চ্যানেলই নয়, তিনটি টুইটার হ্যান্ডেল, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি সংবাদ ওয়েবসাইটও ব্লক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘একাধিক ইউটিউব চ্যানেলে ভারতের সশস্ত্র বাহিনী, জম্মু-কাশ্মির-সহ বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পরিবেশন করা হতো। সেই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি পাকিস্তান থেকে একাধিক অনলাইন অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে ভারতবিরোধী খবর প্রকাশিত হচ্ছিল, সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।’

সরকার সূত্রে খবর, এই ইউটিউব চ্যানেলগুলোতে এমনভাবে সংবাদ পরিবেশন করা হতো যে, এক ঝলকে দেখে মনে হতে পারে, সেগুলো জনপ্রিয় কোনও ভারতীয় চ্যানেলের ইউটিউব সংস্করণ। আসলে, সবই ভুয়া। এভাবেই অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতবিরোধী বিষয় ছড়িয়ে দেওয়ার কাজ চলছিল।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৭৮টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে দিল্লি। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম