উপ-নির্বাচনেও তৃণমূলের বাজিমাত

রক্তিম দাশ, কলকাতা
১৬ এপ্রিল ২০২২, ১৯:০৪আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৯:০৪

পশ্চিমবঙ্গের দুই উপ-নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। কলকাতার বালিগঞ্জে বিধানসভায় তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ২০ হাজার ৩০ ভোটে বিজয়ী। প্রথমবার আসানসোল দখল রাজ্যের শাসকদলের।

এদিন সকালে স্বামীর জয়ের প্রার্থনায় মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল প্রার্থী বলিউডের সাবেক অভিনেতা শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম। ভোট গণনা চলাকালীন রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলকে ‘নববর্ষের উপহার’ বলেই উল্লেখ করেছেন তিনি।

সাবেক রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জে এবং তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোল সংসদীয় কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় দুই কেন্দ্রে উপ-নির্বাচন। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা ঘাসফুল শিবিরের প্রার্থী হওয়ায় এই প্রথম সংসদীয় আসনটি তৃণমূল দখল করবে বলে আত্মবিশ্বাসী ছিল রাজ্যের শাসকদল।

শনিবার সকাল থেকে ভোটবাক্সে যেনও সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। সকাল থেকে বালিগঞ্জে এগিয়ে ছিলেন বাবুল। এই কেন্দ্রে আপাতত দ্বিতীয় স্থানে সিপিএম। প্রার্থী সায়রা শাহ হালিমের দাবি,ভোটের হার বেড়েছে অনেকটাই।

বিজেপির ফলাফল বালিগঞ্জে সবচেয়ে খারাপ। প্রাপ্ত ভোটের নিরিখে আপাতত তৃতীয় স্থানে পদ্মশিবিরের প্রার্থী কেয়া ঘোষ। প্রথম থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাবুল। এই জয়কে ‘মানুষের জয়’ বলেই দাবি করেন তিনি। দল যেভাবে বলবে,সেভাবেই আগামী দিনে এগিয়ে চলবেন বলেই জানিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী।

২০২২ সালের উপ-নির্বাচনে আসানসোলে তৃণমূলের হয়ে শত্রুঘ্ন সিনহা ২ লক্ষ ৯৭ হাজার ভোটে জয়ী হলেন। আসানসোলবাসী যেভাবে গ্রহণ করেছে তাকে,তাতে বেশ আহ্লাদিত ‘বিহারীবাবু’। তৃণমূল শিবিরের কাছে কার্যত পর্যুদস্ত বিজেপি। নিজের কেন্দ্রে বেশ পিছিয়ে অগ্নিমিত্রা পল। তৃতীয় স্থানে সিপিএম।

কী কারণে আসানসোল ও বালিগঞ্জে এতটা খারাপ ফলাফল বিজেপির? এ প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি,হিন্দু এলাকায় বহুতল থেকে অনেকেই ভোট দেননি বলে বালিগঞ্জে খারাপ ফলাফল বিজেপির। যদিও ফিরহাদ হাকিম সে দাবি মানতে নারাজ। রাজ্যবাসী যে আর বিজেপিকে সমর্থন করে না তা উপ-নির্বাচনেই স্পষ্ট বলে দাবি করেন এই তৃণমূল নেতার।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি