কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস

রক্তিম দাশ, কলকাতা
১৭ এপ্রিল ২০২২, ১৭:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:২০

বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ‘মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস-এর সভাপতিত্বে আলোচনা পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো. বশির উদ্দিন। এরপর মুজিবনগর সরকারের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

মুজিবনগর সরকারের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর (রাজনৈতিক), সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান।

বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহের দায়িত্বে ছিলেন। তিনি মুজিবনগর সরকারের নামকরণের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতার কথা।

সভাপতির বক্তব্যে  উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও এ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিলেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম