ভারতের সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ২০:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২১:২১

ভারতের সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১ মে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস থেকে প্রথম কর্মকর্তা হিসেবে মনোজ পাণ্ডে সেনাপ্রধান হলেন। তিনি স্থলাভিষিক্ত হবেন জেনারেল মুকুন্দ নারাভানের। ৩০ এপ্রিল তার ২৮ মাস দায়িত্ব পালন শেষ হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন অ্যালামনাই মনোজ পান্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পস-এর কমিশনপ্রাপ্ত হন।

জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-এ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দেন মনোজ পাণ্ডে। ওই অভিযানে বড় আকারে সেনা ও অস্ত্র মোতায়েন করা হয় পশ্চিমাঞ্চলীয় সীমান্তে। ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ছিল ভারত ও পাকিস্তান।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম