ভারতে পৌঁছেছেন বরিস জনসন, ভিসা সহজ করার ইঙ্গিত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২২, ১১:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:৫৫

দুই দিনের ভারত সফরে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সকালে তিনি আহমেদাবাদে অবতরণ করেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। আশা করা হচ্ছে দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষার পাশাপাশি অন্য ইস্যুতেও আলোচনা করবেন।

বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে তিনি ভারতীয়দের জন্য আরও বেশি সহজে ভিসা দিতে পারেন। এই চুক্তি সই হলে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য লাখ লাখ পাউন্ড বাড়বে।

ভারতে যাত্রার প্লেনে বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বেশি ভারতীয়কে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দিতে প্রস্তুত। এই ইস্যুতে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থবির হয়ে রয়েছে। জনসন সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময়ই এই দেশে প্রতিভাবান মানুষদের আসতে দেওয়ার পক্ষে।’

বৃহস্পতিবার বরিস জনসন গুজরাটের শবরমতি আশ্রম পরিদর্শন করবেন। এছাড়া গৌতম আদানিসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও দেখা করবেন তিনি। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী ভদোদারা যাবেন। সেখানে তিনি ভারী যন্ত্রের কারখানা জেসিবি পরিদর্শন করবেন। সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন জনসন।

এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদিকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে বেশি তেল কেনা ভারতের স্বার্থ নয়। জনসন এই বিষয়ে মোদিকে জ্ঞান দেবেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম