বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার কাশ্মির সফরে মোদি

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১৩:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৩:১২

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ২০১৯ সালে জম্মু-কাশ্মিরকে রাজ্য থেকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার দুই বছর পর এই সফর তার। সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরকে।

উপত্যাকায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন হাজার হাজার লোক। জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই রবিবার প্রধানমন্ত্রী মোদির কাশ্মির সফর। একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। ২০ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বানিহাল-কাজিগুন্দ সুড়ঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে। যা দুই কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে। পঞ্চায়েত রাজ দিবসে মোদির এই কাশ্মির সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মোদির সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম