গুজরাটে ১,৪৩৯ কোটি রুপির হেরোইন জব্দ

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ২০:২১আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০:২১

ভারতের গুজরাটে ২০৫.৬ কেজি হেরোইন জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। কান্দলা বন্দরের কাছে একটি কনটেইনার থেকে এগুলো জব্দ করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ হাজার ৪৩৯ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানান, গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ইরান থেকে কান্দলা বন্দরে পৌঁছানো ১৭টি কনটেইনারের একটিতে এসব মাদকদ্রব্য পাওয়া গেছে।

এর আগে ২১ এপ্রিল গুজরাতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) জানায়, তাদের এক সঙ্গে যৌথ অভিযানে ডিআরআই ২০০ কেজির বেশি হেরোইন জব্দ করেছে। এগুলোর আনুমানিক মূল্য ১ হাজার ৩০০ কোটি রুপি। ওই অভিযানেও কান্দলা বন্দরের কাছে একটি কনটেইনারে মাদকদ্রব্য পাওয়া যায়।

সোমবার ডিআরআই জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস-এর সঙ্গে যৌথ অভিযানে ডিআরআই কর্মকর্তারা চালান জব্দ করেছেন। উত্তরাখণ্ডভিত্তিক একটি সংস্থা এগুলো আমদানি করেছে।

ডিআরআই বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত ২০৫.৬ কেজি হেরোইন জব্দ করা হয়েছে, এগুলোর মূল্য হতে পারে ১ হাজার ৪৩৯ কোটি রুপি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম