৭২ বছরে দিল্লিতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা, নাভিশ্বাস চরমে

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ২১:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০০:১৩

গ্রীষ্মের শুরুতেই মারাত্মক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দিল্লিসহ ভারতের অনেক জায়গা দিয়ে। এরমধ্যে এপ্রিলকে গত ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করেছে দিল্লি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এপ্রিলে রাজধানী দিল্লিতে গড়ে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ২০১০ সালে দিল্লিতে গড় মাসিক তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। গরমে জনজীবনে ভোগান্তি চরমে। সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং।

২৮ ও ২৯ এপ্রিল তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। দুদিনই তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রির কাছাকাছি ছিল। বাতাসে আর্দ্রতাও ছিল বেশি। ১৯৪১ সালের ২৯ এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। অসহনীয় তাপমাত্রার কারণে বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার এপ্রিল থেকে জুলাই অবধি প্রতিদিন প্রায় ১ হাজার মিলিয়ন গ্যালন পানির নিরবচ্ছিন্ন সরবরাহ ঘোষণা করেছেন।

দিল্লিতে অবশ্য আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং শুক্র ও রবিবার ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধুলো ঝড়ের পূর্বাভাস রয়েছে।

এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চলে আরও দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। মানুষকে বেশি করে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম