পশ্চিমবঙ্গে পশু-পাখিদের জন্য বিনামূল্যে ‘বাপের হোটেল’

রক্তিম দাশ, কলকাতা
৩০ এপ্রিল ২০২২, ১৪:৫২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৫:৫৯

বিবাহ বার্ষিকীতে অভিনব উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষক। পশু-পাখিদের জন্য খুললেন ব্যতিক্রমী এক হোটেল। নাম দেওয়া হয়েছে ‘বাপের হোটেল’।

প্রকৃতিকে সুস্থ ও সুন্দর রাখতে পশু-পাখির ভূমিকা অপরিসীম। বাস্তুতন্ত্র বজায় রাখতেই তাদের বাঁচিয়ে রাখাটা জরুরি। এই তাগিদেই কাঁথির ১ নম্বর ব্লকের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল জানা ব্যতিক্রমী উদ্যোগ নিলেন।

গত ২৫ এপ্রিল ছিল শ্যামলবাবুর বিবাহবার্ষিকী। সেদিন থেকেই কাঁথির আঠিলাগাড়িতে পশু-পাখিদের জন্য হোটেল চালু করেছেন তিনি। গরমে শোচনীয় অবস্থা পশু-পাখিদেরও। তাই পশু-পাখিদের ক্ষুধা মেটাতে কলা, আঙুর, শসা, কাঁচাছোলা, গম, সূর্যমুখী বীজ, ভুট্টা, বাদাম এবং বিশুদ্ধ পানি রাখা হয় হোটেলটিতে।

এসব খাবার রাখা হচ্ছে নকশা করা মাটির বিভিন্ন পাত্রে। বাড়ির ছাদের হোটেলটিতে ২৪ ঘণ্টা থাকে এই আয়োজন। হনুমানদের জন্য সাজানো থাকে পাকা কলা।

এই প্রসঙ্গে শ্যামল জানা বলেন, ‘আমি প্রাথমিক শিক্ষক। বিবাহবার্ষিকীতে দামি উপহার দেওয়ার সাধ্য নেই। তাই স্ত্রীকে খুশি করতে প্রচণ্ড দাবদাহে জীবসেবার জন্য এমন পরিকল্পনা নিয়েছি।’

শ্যামল বছরজুড়েই সমাজ সেবামূলক কাজে ব্যস্ত থাকেন। ইতিমধ্যে কয়েকটি জেলায় বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার চারাও রোপণ করেছেন। তার এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম