১২২ বছরে এমন গরম পড়েনি

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২২, ১৯:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:৫১

ভারতের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে আগামী মে মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। এমন আভাস দিয়েছেন আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে গত ১২২ বছরের মধ্যে এবারের এপ্রিলকে সবচেয়ে উষ্ণতম মাস বলেছে আবহাওয়া বিভাগ। গড় তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি এবং ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক মৃত্যুঞ্জয় বলেন, আগামী মাসে পরিস্থিতি একই রকম থাকবে। পরিস্থিতি এমন চলতে থাকলে জনজীবনে ভোগান্তি চরমে পৌঁছাবে।

তিনি বলেন, এপ্রিল মাসে ভারতে গড় তাপমাত্রা ছিল ৩৫. ০৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১২২ বছরের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের শীর্ষ কর্মকর্তা মৃত্যুঞ্জয় আরও বলেন, উত্তর-পশ্চিম এবং মধ্যভারতে বৃষ্টির ঘাটতি দেখা গেছে। প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতির কারণ হল, পশ্চিমী ঝঞ্ঝাগুলো দুর্বল ও শুষ্ক ছিল।

এপ্রিলজুড়ে অস্বাভাবিক তাপমাত্রার কারণে সাধারণ মানুষের চলফেরা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট। পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম