সরকারি অফিসে ঢুকে কাশ্মিরি পণ্ডিতকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১০:২০আপডেট : ১৩ মে ২০২২, ১০:২২

ভারতের জম্মু ও কাশ্মিরের বুধগ্রাম জেলার এক সরকারি কার্যালয়ে প্রবেশ করে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। কাশ্মিরি পণ্ডিত রাহুল ভাটের ওপর চাদুরা গ্রামের তহশিল অফিসে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী তহশিল অফিসে প্রবেশ করে সেখানে কর্মরত রাহুল ভাটের ওপর কাছ থেকে গুলি চালায়।

গত আট মাস ধরে কাশ্মিরে অভিবাসী কর্মী এবং স্থানীয় সংখ্যালঘুদের নিশানা বানানো হচ্ছে। তার সবশেষ নজির এই হত্যাকাণ্ড।

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে গত বছরের অক্টোবর থেকে টার্গেট কিলিং শুরু হয়। এতে মূলত জম্মু ও কাশ্মিরের বাইরে থেকে কাজের খোঁজে যাওয়া অভিবাসী এবং সংখ্যালঘু কাশ্মিরি পণ্ডিতদের নিশানা বানানো হচ্ছে।

অক্টোবর মাসে পাঁচ দিনের মধ্যে সাত বেসামরিককে হত্যা করা হয়। এদের মধ্যে একজন কাশ্মিরি পণ্ডিত, একজন শিখ, এবং দুইজন অনাবাসী হিন্দু ছিলেন।

এর কয়েক দিন পরই কাশ্মিরি পণ্ডিতদের শহর শেখপোরা ভুতুড়ে শহরে পরিণত হতে শুরু করে। বেশিরভাগ পরিবার এলাকা ছেড়ে যায়।

নিরাপত্তা বাহিনী অভিযান জোরালো করে এবং বিচ্ছিন্নতাবাদের সমর্থকদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, জম্মু ও কাশ্মিরে অন্তত ১৬৮ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭৫ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

ভারতের বিরোধী দল কংগ্রেস প্রায়ই অভিযোগ তুলে থাকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কাশ্মির উপত্যকার নিরীহ মানুষকে রক্ষায় ব্যর্থ হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম