দিলিপ ঘোষকে সতর্ক করলো বিজেপি

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ২০:১৩আপডেট : ৩১ মে ২০২২, ২০:১৩

ভারতের বিজেপির দিল্লি সদর দফতর থেকে পাঠানো একটি চিঠি পেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি দিলিপ ঘোষ। কেন্দ্রীয় নেতাদের নিয়ে ‘বিব্রতকর’ মন্তব্য করায় সতর্ক করে তাকে এই চিঠি দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলিপ ঘোষকে সোমবার চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সদর দফতরের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিং।

গত এপ্রিলে দিলিপ ঘোষ প্রকাশ্যে রাজ্যের নতুন সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়ের পর রাজ্য নেতাদের সমালোচনা করেন দিলিপ ঘোষ।

ওই সময়ে দিলিপ সাংবাদিকদের বলেন, ‘সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম। দলের লড়াই দীর্ঘ আর অভিজ্ঞ নেতারাও রয়েছেন। রাজ্যের লড়াইয়ে তাদের সামনে আনা উচিত।’

সোমবার দিলিপ ঘোষকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অতীতে বিতর্কিত মন্তব্যের জন্য সতর্ক করা হলেও তাতে মানেননি দিলিপ ঘোষ। ‘আগে অনেক বারই আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না’, লেখা হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে আরও বলা হয়, ‘সম্পতি এক সাক্ষাৎকারে, ইলেকট্রনিক মিডিয়া এবং সম্ভবত অন্যান্য ফোরামে আপনি মন্তব্যের মাধ্যমে রাজ্যের সিনিয়র নেতাদের প্রকাশ্যে সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলকে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত করবে এবং অতীতে আপনার নিজের পরিশ্রমকে অস্বীকার করবে।’

ওই চিঠিতে বলা হয়েছে, ‘দলের প্রতি আপনার প্রতিশ্রুতি নিরঙ্কুশ হলেও আপনার কিছু বিবৃতি বা বিস্ফোরণ রাজ্যের দলীয় নেতাদের বিরক্ত করেছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকেও বিব্রত করেছে’। চিঠিতে আরও বলা হয়েছে, ‘আপনার এমন আচরণে দলীয় নেতৃত্ব গভীর ভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। দলীয় নেতৃত্ব আশা করে এ বার বিষয়টিতে আপনি গুরুত্ব দেবেন, নিজের পদমর্যাদার প্রতি সুবিচার করে আপনি দলকে উদ্বুদ্ধ এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন।’

২০২১ সালের শুরুতে পশ্চিমবঙ্গে অন্তত দুইশ’ আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করে বিজেপি। তবে কাঙ্ক্ষিত ফল করতে পারেনি বিজেপি। আবার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েক জন নেতা পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেছেন।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম