ভারতের রাজস্থানের এক ব্যক্তি তিন বছর ধরে লড়াই করে বাতিল হওয়া রেলওয়ে টিকিটের মূল্যের অবশিষ্ট ২ রুপি ফেরত পেয়েছেন।
২০১৭ সালে স্বামী দিল্লি যাওয়ার জন্য নিজ শহরের গোল্ডেন টেম্পল মেইলের একটি টিকিট কেটেছিলেন কোটার বাসিন্দা প্রকৌশলী সুজিত স্বামী। টিকিটটির মূল্য ছিল ৭৬৫ রুপি এবং তা বুকিং দেওয়া হয়েছিল ২ জুলাইয়ের জন্য। এর একদিন পর জিএসপি কার্যকর শুরু হয়।
যাত্রার আগে তিনি টিকিটটি ক্যানসেল করেন এবং ফেরত পান ৬৬৫ রুপি। টিকিটের আসল মূল্যথেকে ৬৫ রুপির বদলের ১০০ রুপি কর্তন করা হয়। অতিরিক্ত এই অর্থ কর্তন করা হয় সার্ভিস ট্যাক্স হিসেবে। যদিও তিনি জিএসটি কার্যকর হওয়ার আগেই টিকিট ক্যানসেল করেছিলেন।
অতিরিক্ত কর্তন করা ৩৫ রুপি ফেরত পেতে সুজিত স্বামী প্রায় ৫০টি আরটিআই আবেদন এবং সরকারের চারটি বিভাগের কাছে চিঠি পাঠিয়েছেন।
স্বামী দাবি করেছেন, তার আরটিআই অনুসন্ধানের জবাবে ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) জানায় যে ২.৯৮ লাখ ব্যবহারকারী প্রতি টিকিটের জন্য ৩৫ রুপি করে ফেরত পাবেন। সবমিলিয়ে ফেরত অর্থ দাঁড়াবে ২ কোটি ৪৩ লাখ রুপি।
বার্তা সংস্থা পিটিআইকে সুজিত স্বামী বলেন, অর্থ ফেরত চেয়ে প্রধানমন্ত্রী, রেলওয়ে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, জিএসটি কাউন্সিল ও অর্থমন্ত্রীকে ট্যাগ করে বারবার করা আমার টুইট ২.৯৮ ব্যবহারকারীর প্রত্যেকের ৩৫ রুপি ফেরত পেতে ভূমিকা রেখেছে।
এক আরটিআই-র জবাবে আইআরসিটিসি জানায়, ২০১৭ সালের১ জুলাইয়ের আগে বুকিং করা টিকিটের সার্ভিস ট্যাক্স ফেরত দেওয়া হবে। ২০১৯ সালের ১ মে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ রুপি পেয়েছেন স্বামী। কিন্তু এবারও তাকে ফেরত করা অর্থ থেকে ২ রুপি কর্তন করা হয় সার্ভিস ট্যাক্স হিসেবে।
তখন স্বামী সিদ্ধান্ত নেন এই দুই রুপি ফেরত পেতেও তিনি লড়াই করবেন। অবশেষ তিন বছর পর শুক্রবার তিনি ওই ২ রুপি ফেরত পেয়েছেন।
সূত্র: টাইমস নাউ নিউজ









