কেকের প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ০৯:৫৬আপডেট : ০১ জুন ২০২২, ০৯:৫৬

গায়ক কে কে-র মৃত্যু কি অস্বাভাবিক? খতিয়ে দেখতে চলেছে কলকাতার নিউ মার্কেট থানার পুলিশ। বুধবার সকালে এই গায়কের প্রয়াণের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে নিউ মার্কেট থানায়।

কে কে কলকাতায় গিয়ে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতায় অনুষ্ঠান করতে যাওয়া গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা গিয়েছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। বুধবার সকালেই তার ময়নাতদন্ত শুরুর কথা রয়েছে।

অস্বাভাবিক মৃত্যুর মামলায় কে কে-র মাথায় চোটের কথাও বলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও অন্য একটি সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় হোটেলে এসে পড়ে গিয়েছিলেন তিনি। চোট সেজন্যও লেগে থাকতে পারে।

মঙ্গলবার রাতেই গায়ককে নিয়ে যাওয়া হয় একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা অবশ্য প্রাথমিক তদন্তে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শিল্পীর। যদিও প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের অপেক্ষা করছেন কে কে-র অনুরাগীরা। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম