বিজেপি নেতার স্ত্রীকে ‘খিচুড়ি রান্না শিখিয়েছিলেন’ মোদি

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২২, ২১:০৯আপডেট : ০১ জুন ২০২২, ২১:৪২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিমলা সফরের একদিন পর তাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রী। ৯০-এর দশকে শেষ দিকে মোদি যখন বিজেপির হিমাচল প্রদেশের দায়িত্বে ছিলেন, তখন তিনি ওই নারীকে নিখুঁত সাবুদানার খিচুড়ি রান্না শিখিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

শিমলার বিজেপি নেতা দীপক শর্মার স্ত্রী সীমা শর্মা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ১৯৯৭ সালে এক উৎসবের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য খিচুড়ি রান্না করেছিলেন। তবে সেই খিচুড়ি তার পছন্দ হয়নি। পরে মোদি তাকে কীভাবে রান্না করতে হয় তা শিখিয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার শিমলা সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে দীপক শর্মার খোঁজ নেন। পরে মুখ্যমন্ত্রী রিজ ময়দানে এক ভাষণে এ কথা জানান।

হিমাচল প্রদেশের সাধারণ বিজেপি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সংযোগের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, দীপক শর্মা এখনও পায়ে হেঁটে জাখু মন্দিরে যান কিনা তা জানতে চেয়েছেন মোদি।

শিমলা পৌর করপোরেশনের মনোনীত কাউন্সিলর দীপক শর্মার সঙ্গে যোগাযোগের পর তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে মনে রেখেছেন এবং খোঁজ-খবর নিয়েছেন জানার পর তার আনন্দের সীমা নেই।

দীপক শর্মা জানান, নরেন্দ্র মোদি ১৯৯৭-৯৮ সালে রাজ্যের দায়িত্বে থাকার সময়ে প্রায়ই তার খাবারের দোকান দীপক বৈষ্ণব ভোজনালয় এবং শিমলার মধ্যবাজার এলাকায় তার বাড়িতে যেতেন।

দীপক শর্মা জানান, নবরাত্রি উৎসবের সময় বছরে দুইবার উপবাসী থাকতেন মোদি। মার্চে প্রথম নবরাত্রির সময় মোদি কেবল পানি পান করতেন আর দ্বিতীয় উপবাসে তিনি কেবল ফল খেতেন।

দীপক স্মরণ করেন, ১৯৯৭ সালে দ্বিতীয় নবরাত্রির সময় মোদি পিটারহোফ হোটেলে অবস্থান করছিলেন। তখন তিনি তার স্ত্রী সীমা শর্মাকে খিচুড়ি রান্নার জন্য ডেকে নেন।

সীমা শর্মা জানান, ওই খিচুড়ি তার প্রত্যাশা মতো না হওয়ায় প্রধানমন্ত্রী মোদি তাকে কথা বলার জন্য ডেকে পাঠান। আর কীভাবে সাবুদানার খিচুড়ি রান্না করতে হয় তা শিখিয়ে দেন।

সীমা বলেন, ‘তারপর থেকে যখনই আমি সাবুদানার খিচুড়ি রান্না করি তখনই আমি মোদির শেখানো উপায়ে রান্না করি।’ স্বামীর কথা স্মরণ রাখায় মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দীপক শর্মা জানান, ৩২ বছর ধরে প্রতিদিন শিমলার বিখ্যাত জাখু মন্দিরে যান। আর রাজ্যের বিজেপি প্রধান থাকার সময়ে মোদি তার সঙ্গে ১০-১২ বার তার সঙ্গে মন্দিরে গিয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম