নিজ হাতে আবর্জনা পরিষ্কার করলেন মোদি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২, ১৯:০৪আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:০৫

ভারতের রাজধানী দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল ও পাঁচটি আন্ডারপাস উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বিশিষ্টজনদের সমাহার। তারই মাঝে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে টানেলের ভেতর পড়ে থাকা আবর্জনা নিজের হাতেই সাফ করতে দেখা যায় মোদিকে।

স্বচ্ছ ভারত মিশনের বার্তা দিতেই কী এদিন প্রগতি ময়দান টানেলে ঘুরে নিজের হাতে আবর্জনা পরিষ্কার করেছেন মোদি? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আলাপ।

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর পরিদর্শনের সময় সেখানে পড়ে থাকা পানির বোতল, সঙ্গে আরও কিছু আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় মোদিকে।

রবিবার থেকে টানেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পটি তৈরিতে খরচ হয়েছে ৯২০ কোটি টাকা।

পিএমও-এর এক বিবৃতিতে বলা হয়েছে যে, ‘করিডোরটির লক্ষ্য হলো প্রগতি ময়দানে তৈরি হওয়া নতুন বিশ্বমানের প্রদর্শনী এবং কনভেনশন সেন্টারে মসৃণ প্রবেশাধিকার দেওয়া যাতে সেখানকার অনুষ্ঠানগুলোতে প্রদর্শক ও দর্শনার্থীরা সহজেই অংশগ্রহণ করতে পারেন।’

প্রধানমন্ত্রীকে এভাবে সদ্য উদ্বোধন হওয়া টানেলের রাস্তা থেকে আবর্জনা কুড়িয়ে নিতে দেখে অবাক হন অনেকেই। ৯২০ কোটি রুপির এই প্রজেক্ট ঘিরে দিল্লির সড়ক পথে পরিবহন আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদি বলেন, এই প্রকল্পের ফলে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে সুবিধা আগের চেয়ে অনেক বাড়বে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম