পদ্মা সেতু: ভারতীয় সংবাদমাধ্যমে উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ১৩:৩৭আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:০২

বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা করা পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বসিত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতের সংবাদমাধ্যমগুলো। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে এই সেতু উদ্বোধনের খবর প্রকাশ হয়েছে। লাইভ আপডেটসহ নানা আঙ্গিকে খবর পরিবেশন করেছে হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দের মতো সংবাদমাধ্যমগুলো।

আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত।’ এই প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়াও গুরুত্ব সহকারে পদ্মা সেতু সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়েছে।

হিন্দুস্তান টাইমস পদ্মা সেতু উদ্বোধনের খবর তাদের লাইভ কাভারেজে রেখেছে। সেতু উদ্বোধনের নানা তথ্য তাৎক্ষণিকভাবে প্রচারের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এপিবি আনন্দ লিখেছে, ‘এল ঐতিহাসিক মুহূর্ত।’ পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে ঢাকা-কলকাতার দূরত্ব কমে আসবে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এছাড়া ‘পদ্মা সেতুর ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না’ শিরোনামে একটি ছবি গ্যালারি প্রকাশ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস বাংলা তাদের লাইভ কাভারেজের শিরোনাম করেছে, ‘উত্তাল পদ্মার বুকে গৌরবের প্রতীক’, টোল দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন হাসিনার। এই কাভারেজে সেতু উদ্বোধন অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্যও পরিবেশন করা হয়েছে।

/জেজে/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম