পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে ১০ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১১:৫২আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:৫৬

ভারতের পশ্চিমবঙ্গে হিন্দু তীর্থ যাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। রবিবার রাতে কোচবিহারের ধরলা ব্রিজে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহতদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিউজিক সিস্টেম পাওয়ার জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

যাত্রীরা সবাই স্টলকুচি পিএস এলাকার বাসিন্দা এবং তাদের পরিবারকে মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুলির জল্পেশের শিব মন্দিরে দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদী সেতু অতিক্রম করার পরই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বিস্তর তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান