ভারতের কয়েকটি প্রদেশে বন্যা-ভূমিধস, ৩১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১০:৩৩আপডেট : ২১ আগস্ট ২০২২, ১০:৩৬

শনিবার ভারতের হিমাচল, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩১ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে এসব জায়গায় অতিবর্ষণে ভূমিধস দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

উপ-কমিশনার অরিন্দম চৌধুরী নিউজ এজেন্সি পিটিআইকে বলেন, আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশেই ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৮ জন রয়েছে। এছাড়া মান্দিতে নিখোঁজ ৬ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তরাখণ্ডে মেঘ বিস্ফোরণে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ ১০ জন। স্থানীয় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে ভেসে গেছে। ঝুঁকি এড়াতে সেখানকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

উড়িষ্যা অঙ্গরাজ্যে ৫০০ গ্রাম বন্যার কবলে রয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি। বৃষ্টিপাতে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। এখন পর্যন্ত ৪ জনের মত্যুর খবর পাওয়া গেছে রাজ্যটি থেকে।

রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোরসহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ সদস্যদের মোতায়েন করেছে সরকার। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা তলিয়ে গেছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম সিংভূমে একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের