গরু চোর সন্দেহে বাংলাদেশিকে মালদায় গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ২২:১১আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২২:১১

গরু চোর সন্দেহে এক বাংলাদেশি নাগরিকসহ দুজনকে গণপিটুনি দিয়ে বিএসএফের হাতে তুলে দিয়েছে গ্রামবাসীরা। বৃহস্পতিবার ভোরে পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার কুমারপুর ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। ভোরে গরু চোর সন্দেহে দুই যুবককে আটক করে গ্রামবাসীরা। এরপর মারধর করে তাদের ৪৪ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, আটককৃত যুবকদের নাম, আসরাফুল হক (২৫)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আলালপুর এলাকায়। আরেকজনের নাম ইয়াকুব মালিক (২৪)। বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর তপন থানা এলাকায়।

এমন সময় এই ঘটনা ঘটলো যখন গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, একাধিক নেতা-আমলা ধরা পড়েছেন সিবিআইয়ের জালে।

জানা গেছে, জিজ্ঞাসাবাদের পর আটক ২ যুবককে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেবে বিএসএফ। এই ঘটনায় আর‌ও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ ও ইংরেজবাজার থানার পুলিশ।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, সীমান্ত এলাকায় শাসকদলের প্রচ্ছন্ন মদতে দীর্ঘদিন ধরে গরু পাচার চলেছে, সঙ্গে রয়েছে অনুপ্রবেশ। জেলার জনসংখ্যার ভারসাম্য অনেকটাই পাল্টে দিয়েছে তারা। এখন বিএসএফ সতর্ক থাকায় প্রকাশ্যে গরুপাচার না চললেও চুপিসারে এভাবে পাচার করার চেষ্টা হচ্ছিল, এবার হাতেনাতে ধরে ফেলেছে গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে বিজেপি যে অভিযোগ করছিল সেটার সত্যতা প্রমাণিত হলো।

অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, সীমান্তের দায়িত্ব বিএসএফের। প্রশ্ন হলো কীভাবে বিএসএফের নজর এড়িয়ে ওই বাংলাদেশি ভারতে প্রবেশ করলো তার জবাব বিএসএফকে দিতে হবে। বিজেপি সবকিছু নিয়েই একটা নোংরা রাজনীতি করে কিন্তু তারা ভুলে যাচ্ছে বিএসএফের মাথায় বসে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং এই জেলার বিজেপি নেতাদের বড় বড় কথা না বলে আগে নিজেদের দিকে দেখা উচিত।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম