রাজস্তানে কাজি হলেন দুই নারী

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৩

রাজস্তানে কাজি হলেন দুই নারী ভারতের রাজস্তানে বিয়ে পড়ানো এখন আর শুধু পুরুষের কাজ নয়। শুক্রবার রাজস্তানে কাজি হিসেবে সনদ পেয়েছেন জাহান আরা ও আফরোজ বেগম নামে দুই নারী। তাদের দুজনেরই বয়স ৪০ বছর। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানা গেছে।
জয়পুরের বাসিন্দা এই দুই নারী মুম্বাইয়ের দারুল উলুম-ই-নিসাওয়ানে দুই বছরের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে শুক্রবার তাদের ‘কাজি’ হওয়ার সনদ প্রদান করা হয়। এর মধ্য দিয়ে তারা দুজন আনুষ্ঠানিকভাবে কাজি হিসেবে স্বীকৃতি পেলেন।
জাহান আরা জানান, কোরান, হাদিস ও ভারতীয় সংবিধানের আলোকে এ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। দেড় হাজার বছর আগে কোরানে নারীদের যেসব অধিকার দেওয়া হয়েছে, তাও এই প্রশিক্ষণে শিখতে পেরেছেন। তিনি বলেন, আমার জন্য এটা ছিল খুব কঠিন। কিন্তু আমি ৬৯ শতাংশ নম্বর পেয়ে পাস করেছি। কাজি হতে পারাটা আমার জন্য গর্বের।
তিনি আরও জানান, কাজির দায়িত্ব শুধু বিয়ে পড়ানো নয়। তাদের আরও অনেক দায়িত্ব আছে।

প্রশিক্ষণে বিয়ের মোহরানা সম্পর্কে শিক্ষার কথা উল্লেখ করে জাহান আরা জানান, বরের ১ বছরের বেতনের কম হওয়া উচিৎ নয় মোহরের পরিমাণ। বিয়ের সময় কনের অধিকার মোহর।  তিনি বলেন, কোরানে বিয়ের আগে নারীর আর্থিক নিশ্চয়তা হচ্ছে মোহর।

জাহান আরা ও আফরোজা বেগমকে প্রশিক্ষণে পাঠায় ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামক সংগঠন। শুক্রবার সংগঠনটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির রাজস্তানের আহ্বায়ক নিশাত হোসেন জানান, যদি কোনও পরিবার নারী কাজিদের দিয়ে নিকাহ করাতে চায় তাহলে তাদেরকে অন্তত একমাস আগে জানাতে হবে। এরপর সংগঠনের পক্ষ থেকে বর ও কনের বিস্তারিত তথ্য যাচাই করে নিকাহ করানো হবে। তিনি বলেন, আমরা চাই না নারী কাজির পড়ানো বিয়ে তালাকে গিয়ে শেষ হোক।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম