তৃণমূলের অভিষেককে ইডি’র ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

রক্তিম দাশ, কলকাতা
০২ সেপ্টেম্বর ২০২২, ২১:১৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২১:১৮

প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে ইডি দফতরে যান তিনি। আর যখন বের হন তখন প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেছে। কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল আমার কাছে কুরিয়ার মারফত তলবের চিঠি এসে পৌঁছেছে। তৃতীয়বারের মতো ইডির অফিসে এসেছি। আমার কথা মতোই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি।

অভিষেক বলেন, ‘আমি তো দুই বছর আগে বলেছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনও যোগসাজস বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠিত করতে পারে, যদি প্রমাণ হয় পাঁচ পয়সাও এখান থেকে আমি নিয়েছি… তাহলে আমার পিছনে ইডি বা সিবিআই লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না।’

উল্লেখ্য, এর আগে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল। অভিষেককে যাতে কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়, তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে জানানো হয়েছিল, কলকাতাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি। আদালতের সেই নির্দেশমতো এদিন কলকাতায় ইডি অফিসে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘ আগের দুইবার দিল্লিতে যেতে হয়েছিল। কিন্তু এবার দিল্লি থেকে আদালতের নির্দেশে কলকাতায় আসতে হয়েছে তাদের। এটা প্রথম নৈতিক জয়।’

অভিষেক আরও বলেন, ‘তিনবার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি। আমায় ডাকা হয়েছে। আমার স্ত্রীকে দুবার সিবিআই, একবার ইডি থেকে ডেকেছে। অর্থাৎ, ছয়বার আমাকে ও আমার স্ত্রীকে ডাকা হয়েছে। ৬০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ হয়েছে। নিট ফল শূন্য। আমি আজ লিখিত বয়ান দিয়েছি। প্রথমবার যখন গিয়েছিলাম, তখনও লিখিত বয়ান দিয়েছি। আমাকে যখন ডেকেছে, আমার সীমিত ক্ষমতা ও এখতিয়ার অনুযায়ী যতটা সাহায্য করা দরকার, আমি সহযোগিতা করতে প্রস্তুত।’

সুপ্রিম কোর্টের সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী শুক্রবার কলকাতায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে অভিষেক-ইডি মামলার এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং ততক্ষণ পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক