ভারতে অনুমোদন পেলো করোনার নাকে নেওয়ার টিকা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪

ভারতে প্রাপ্ত বয়স্কদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের নাকে নেওয়ার টিকা (নাসাল ভ্যাকসিন)। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের জন্য সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা, উন্নয়ন এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে।

ফেব্রুয়ারিতে মুম্বাইভিত্তিক গ্লেনমার্ক কোম্পানি একটি নাকের স্প্রে ফেবিস্প্রে নামে বাজারে ছাড়ে। সানোটাইজ কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ভারতের ওষুধ নিয়ন্ত্রক এটির উৎপাদন ও বাজারজাত করণের অনুমোদন দিয়েছিল।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, ভারতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এটি ২৪ ঘণ্টায় ভাইরাল লোড ৯৪ শতাংশ এবং ৪৮ ঘণ্টায় ৯৯ শতাংশ হ্রাস করেছে।

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন