সিবিআইয়ের হাতে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রক্তিম দাশ, কলকাতা
১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় অনেক দিন ধরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশকে গ্রেফতার করলো সিবিআই। সোমবার তাকে গ্রেফতার করা হয়। তিনি এক সময় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান ছিলেন। সেই কারণে এই দুর্নীতিতে সুবীরেশের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এই মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সুবীরেশকে। মনে করা হচ্ছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের উত্তরে সন্তুষ্ট হননি কর্মকর্তারা। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

সুবীরেশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান পদে ছিলেন, তখনই সুপারিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে চাকরি প্রার্থীদের তরফে। যদিও সুবীরেশ আগে দাবি করেছেন, তার ডিজিটাল সই অন্য কোথাও ব্যবহার হয়ে থাকতে পারে। অর্থাৎ তার অজ্ঞাতে তার সই ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এসএসসি-র চেয়ারম্যান পদে থেকেও কেন সে কথা জানতে পারেননি তিনি?

কলকাতা হাইকোর্টে যে বাগ কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল, তাতেও নাম ছিল সুবীরেশ ভট্টাচার্যের। তিনি গ্রেফতার হওয়ার পর বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এবার আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, সুবীরেশ বা শান্তিপ্রসাদ সিনহা যারাই গ্রেফতার হয়েছেন, তাদের প্রত্যেকেই দাবি করেছেন ওপর মহলের নির্দেশেই তারা এই কাজ করেছেন। তাই ওপরে কে বা কারা আছে, তা খুঁজে বের করতে হবে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘সুবীরেশকে অনেক দিন ধরে চিনি। আমার মন খারাপ হওয়ার মতো ঘটনা।’ খারাপ সঙ্গে পড়ে সুবীরেশকে এমন কাজ করতে হয়েছে বলেও মনে করছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম