আল আমিনের লাশ ফিরলো বাংলাদেশে

রক্তিম দাশ, কলকাতা 
০৭ অক্টোবর ২০২২, ২০:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২০:৫৩

চিকিৎসার জন্য ভারতে গিয়ে মৃত্যুবরণ করা আল আমিনের লাশ ফিরলো বাংলাদেশে। শুক্রবার চ্যাংড়াবান্ধা সীমান্তে তার লাশ ভারতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে।

জানা গেছে, কুড়িগ্রামের ভূরাঙ্গামারীর থানার শিলখুড়ি ইউনিয়নের ডুলপাড়া (আসাদ মোড়) গ্রামের আবু বক্করের পুত্র আল আমিন গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এরপরেই তার লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে জটিলতা দেখা দেয়। তার মা মনজুয়ারা খাতুন সন্তানের লাশ নিয়ে অ্যাম্বুলেন্স গত বুধবার চ্যাংড়াবান্ধা চেকপোস্টে যান। চেকপোস্টে দায়িত্বে থাকা কর্মকর্তারা মৃতের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লাশটি বাংলাদেশে নিয়ে আসতে বাধা দেন। এমতাবস্থায় আল আমিনের মা প্রয়োজনীয় কাগজের জন্য হন্যে হয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোন সমাধান না হওয়ায় অসহায় অবস্থায় পড়েন। তিনি সন্তানের লাশ নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এরপর লাশটি ফেরত আনার উদ্যোগ নেন কুড়িগ্রাম জেলার আইনজীবী আব্রাহাম লিংকন। তিনি ভারতীয় হাইকমিশনসহ প্রয়োজনীয় বিভিন্ন দফতরে যোগাযোগ করেন।

আব্রাহাম লিংকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারতীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স ব্যুরোর এনওসি পাওয়া যায় বৃহস্পতিবার। ওই দিনই মৃত আল আমিনের মা এনওসি নিয়ে কলকাতা থেকে চ্যাংড়াবান্ধার পথে রওনা দেন। বুধবার সকাল ১১টার দিকে মৃত আল আমিনের লাশ বাংলাদেশে প্রবেশের অনুমতি মেলে। এই মানবিক আবেদনে সারা দিয়ে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম