কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ১৪:৫৫আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৫:০৭

ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার প্রবীণ রাজনীতিক শশী থারুরকে বিপুল ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে কোনও সভাপতি পেল কংগ্রেস।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন সাত হাজার ৮৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর পেয়েছেন এক হাজার ৭২টি ভোট। ৪১৬টি ব্যালট বাতিল হয়েছে।

মল্লিকার্জুন খাড়গে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দলের রাশ গান্ধী পরিবারেরই হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, দেশজুড়ে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি। বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটারের জন্য একটি করে বুথ নির্ধারণ করা হয়। ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া আরও প্রায় ৫০ জন।

গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এই প্রথম বার ভোটদাতাদের কিউআর কোড-সহ পরিচয়পত্র দেওয়া হয়। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসার নিয়োগ করে কংগ্রেস। সূত্র: জি নিউজ, আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম