রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় গুজরাটে এক ব্যক্তির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮:৩৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি আদালত রাস্তায় গরু ছেড়ে দেওয়ার কারণে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। প্রকাশ জয়রাম দেশাই নামের ওই ব্যক্তিকে আদালত গরু ছেড়ে দেওয়া ও মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভারতের যেসব রাজ্যে রাস্তায় গরু চলাচল বেড়েছে গুজরাট সেগুলোর একটি। আদালত বলেছে, এই শাস্তি প্রদান করা হয়েছে ন্যায় বিচার জারি করার জন্য। কারণ এমন ঘটনা বেড়ে চলেছে।

ভারতের হিন্দু সম্প্রদায়ের কাছে গরু হলো পবিত্র পশু। গুজরাতসহ ১৮টি রাজ্যে গরু জবাই বেআইনি।

২০১৭ সালে গুজরাট গরু সুরক্ষা আইন কঠোর করে। সংশোধিত আইন অনুসারে, গরু জবাইয়ের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

রাস্তায় গরু চলাচলের কারণে যানজট দেখা দিচ্ছে, গরু মানুষকে আহত করছে। আদালতের রায়ে বলা হয়েছে, মালিক রাস্তায় গরু ছেড়ে দেওয়ার কারণে মানুষের প্রাণহানী ঘটছে, অনেকে গুরুতর আহত হচ্ছে।

এই বছরের শুরুতে ভারতের যে কয়টি রাজ্যে গরুর লাম্পি রোগ দেখা দিয়েছিল গুজরাট ছিল সেগুলোর একটি। এই রোগে অনেক গরুর মৃত্যু হয়েছিল। রাজ্য সরকারের তথ্য অনুসারে, ৫ হাজার ৮০০-এর বেশি গরুর মারা যায় এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার।

এর আগে সরকারি ভবনে গরুর চরে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম