আফগান প্রেসিডেন্টের ভুল জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি!

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০৭

আফগান প্রেসিডেন্টের ভুল জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, জন্ম তারিখের ভুলের বিড়ম্বনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবারে আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি টুইটারে লিখেছিলেন, আপনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য ও আনন্দময় ভবিষ্যতের কামনা করছি।
মোদি টুইটের উত্তরে সৌজন্যতার খাতিরে আফরাফ ঘানি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেছেন। তবে ঘানি জানাতে ভোলেননি যে, তার জন্মদিন আসলে ১৯ মে, ১২ ফেব্রুয়ারি নয়।
জন্ম তারিখের এই ভুলটার কারণ হিসেবে বলা হচ্ছে, গুগলে আফগান প্রেসিডেন্টের জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারি লেখা আছে। তবে, এটা জানা যায়নি মোদি নিজেই এই টুইট লিখেছিলেন কিনা। সাধারণত মোদির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিরেন জোশি মোদির টুইটগুলো লিখে থাকেন।

এছাড়া, আশরাফ ঘানিও ওই টুইট লিখেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ঘানি নিজে কিছু পোস্ট করলে তাদে এজে লিখে থাকেন।

আফগান প্রেসিডেন্টের ভুল জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি!

ভারতে ২ কোটি ২২ কোটি টুইটার ব্যবহারী আছেন। আর আফগান প্রেসিডেন্টের রয়েছেন ১ লাখ ৭৬ হাজার ফলোয়ার। ফলে দুই প্রেসিডেন্টের এই টুইট বার্তা অনেক ব্যবহারকারীর চোখে পড়েছে।

ভুল জন্মদিনে শুভেচ্ছা জানানোর বিষয়টি নজরে আনার পর আশরাফ ঘানির উদ্দেশে ভারতীয় এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আপনার জন্মদিন কবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যদি আমাদের প্রধানমন্ত্রী আজ আপনাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, তাহলে আজই আমরা আপনার জন্মদিন পালন করব।

রিচার্ড রেগো নামে আরেক ব্যবহারী লিখেছেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বড় আন্তর্জাতিক কৌতুক। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম