মুক্তিযুদ্ধে হিলিতে শহীদ সেনাদের স্মরণ ভারতীয় সেনাবাহিনীর

রক্তিম দাশ, কলকাতা 
১৩ ডিসেম্বর ২০২২, ২২:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২২:৫৫

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হিলির রণাঙ্গনের শহীদ সেনাদের স্মরণ করলো ভারতীয় সেনাবাহিনী। সোমবার শহীদ দিবস উপলক্ষে হিলি শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য জানান সেনা কর্মকর্তারা। ৫৩তম বর্ষে প্রতি বছরের মতো শহীদদের স্মৃতিতে হিলি শহীদ বেদী প্রাঙ্গণে দিবসটি পালনের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনী।

শহীদ সেনাদের স্মরণ করে বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। গার্ড অব অনার দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান সেনারা। শহীদ সেনাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিটের মৌনব্রত পালন করেন সেনা কর্মকর্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে স্বাধীনতার লড়াই শুরু হয় পূর্ব পাকিস্তানের। লড়াইয়ে পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ভারতীয় সেনাবাহিনী। ২২ নভেম্বর রাত থেকে হিলিতে যুদ্ধ শুরু হয়ে যায়। ১১ ডিসেম্বর রাতে হিলির মোহরাপাড়ায় পশ্চিম পাকিস্তানের সেনাদের অতর্কিত হামলায় ভারতীয় সেনার ৪০০ জন সেনা শহীদ হন। ১২ ডিসেম্বর শহীদ সেনাদের হিলি রমানাথ উচ্চবিদ্যালয়ের ক্রিয়াঙ্গণ সংলগ্ন এলাকায় গণহারে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ১২ ডিসেম্বর দিনটিকে ভারতীয় সেনার ব্যাটেল অব হিলির শহীদ দিবস পালন করা হয়।

কর্ণেল আশুতোষ পাণ্ডে বলেন, ‘হিলি যুদ্ধের শহীদদের স্মরণ করে শ্রদ্ধা এবং মর্যাদা জ্ঞাপন করা হয়। বাংলাদেশ লিবারেশনের মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিল হিলি। এখানেই সেনার বীরত্ব গাঁথা রয়েছে। আমরা সেনার শৌর্যকে সম্মান জানাই। ভারতীয় সেনা সবর্দা দেশের জন্য প্রাণপণ প্রস্তুত। স্বদেশ ভূমি রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে চলতে হবে।’

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম