আগে রাম, পরে বাম 

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে শাসকবিরোধী জোট!

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ১৯:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৪

সামনেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্যে কয়েকটি সমবায় সমিতির ভোটে দলীয় হুইপকে অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সঙ্গে নিয়ে অঘোষিত মহাজোট করে লড়াই শুরু করে দিয়েছে স্থানীয় পর্যায়ে সিপিএমসহ বামফ্রন্টের নেতা-কর্মীরা। যা নিয়ে প্রমাদ গুণতে শুরু করেছে আলিমুদ্দিন। গত বিধানসভা ভোটে নিশ্চিহ্ন হওয়ার পর ফের কয়েকটি পৌরসভা ও বিধানসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসার পর পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে ফিরে আসার যে স্বপ্ন তারা দেখতে শুরু করেছিলেন তাতে ফের ভাটার টান শুরু হয়েছে। তাহলে কী উনিশের লোকসভা ভোটের মতোই আগে ‘রাম, পরে বাম’ এই তত্ত্বে পঞ্চায়েত ভোটে লড়াই করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্থানীয় বাম নেতা-কর্মীরা? এই আশঙ্কায় এখন সিদুঁরে মেঘ দেখছে আলিমুদ্দিন।

সূত্রের খবর, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার কলকাতায় সিপিএমের সদর দফতর আলিমুদ্দিনে রাজ্য কমিটির বৈঠকে এমনই আশঙ্কার কথা উঠে এসেছে জেলার নেতাদের কাছ থেকে। কয়েকজন জেলার সাফ জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে তৃণমূলের হাত থেকে রক্ষা পেতে এই মুহূর্তে ‘বেটার অপশন’ হিসেবে অঘোষিত জোটের পক্ষে কথা বলছেন নিচুতলার নেতা-কর্মীরা। এর ফলে পঞ্চায়েত ভোটে স্থানীয় পর্যায়ে বিজেপিকে সঙ্গে নিয়ে মহাজোট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে যার প্রমাণ মিলেছে কয়েকটি সমবায় সমিতির ভোটে। এই ট্রেন্ড ক্রমাগত বাড়ছে নিচতুলায়।

উল্লেখ্য, ২০১৪ সালের বিধানসভায় মোট ভোটের ২৯.৭১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট। কিন্তু ২০১৯-র লোকসভা ভোটে ২৩ শতাংশ ভোট কমে দাঁড়ায় মাত্র ৭ শতাংশে। অপরদিকে বিজেপির ভোট ১৭.০২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪০ শতাংশে। এই অতিরিক্ত ২৩ শতাংশ ভোট যে বাম ভোট তা রামে চলে গিয়েছিল তা স্পষ্ট। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি একুশের বিধানসভা ভোটে বিজেপি। আশা জাগিয়েও মর্মান্তিকভাবে তৃণমূলের কাছে হারতে হয়েছিল গেরুয়া শিবিরের। রাজনৈতিক মহলের মতে, গত উনিশের লোকসভা নির্বাচনে ‘আগে রাম, পরে বাম’ এই তত্ত্বে বামেদের ভোট রামের দিকে চলে গিয়েছিল। এর ফলে রাজনৈতিকভাবে বামেরা ধাক্কা খেলেও বিজেপি যার পুরো লাভ তুলেছিল। এরপর থেকেই একদিকে নিজেদের ভোট ফিরিয়ে আনার জন্য প্রচার, অন্যদিকে লাগাতার আন্দোলন কর্মসূচি নিলেও তার সাফল্য মেলেনি একুশের বিধানসভা ভোটে বামেদের। কিন্তু বিজেপির পরাজয়ের সুযোগে বামের ফের কিছুটা ঘর গুছিয়ে নিতে পেরেছিল। বিধানসভা ভোটের পরবর্তীতে বিজেপির সাংগঠনিক দূর্বলতার সুযোগে বামেরা ফের বেশ কয়েকটি বিধানসভার উপ-নির্বাচনে ও পৌরসভা ভোটে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে উঠে এসেছিল বিরোধী হিসেবে। 

এবার কিন্তু আসন্ন পঞ্চায়েত ভোটে বামেদের কাছে চলে যাওয়া সেই ভোটকে আবার ফিরিয়ে এনে তৃণমূলের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে চাইছেন মুরলীধর সেন লেনের কর্তারা। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় নির্বাচনে তৃণমূলকে বেকায়দায় ফেলা ‘রাম বাম’ জোট বিরোধী দলের নেতা কর্মীদের উৎসাহিত করেছে। যা ইতোমধ্যে ‘নন্দকুমার মডেল’ বলে পরিচিত হয়েছে। যা নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। তারা মনে করছেন, এই মডেলেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে অঘোষিত মহাজোট গড়ে পঞ্চায়েত লড়াই দেবেন স্থানীয় বাম নেতা-কর্মীরা।

জানা গেছে, সিপিএমের জেলা নেতারও একই আশঙ্কার কথা জানিয়েছেন আলিমুদ্দিনে। আসন্ন পঞ্চায়েত ভোটে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টের ফের রাজ্যের রাজনীতিতে দুর্দান্ত কামব্যাক করে বিজেপিকে পিছনে ফেলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসার স্বপ্নকে আপাতত জল ঢেলে দিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। অপর দিকে এই সুযোগে, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলায় জেলায় বিজেপি যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ তা প্রমাণে মরিয়া গেরুয়া শিবির। যা চব্বিশের লোকসভা ভোটে তাদের বাড়তি মাইলেজ দেবে বলেই মনে করছেন তারা।

রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে লড়াইয়ের ছক তৈরি করতে বলা হয়েছে জেলা নেতৃত্বেকে।  প্রতিটি বুথে বুথ কমিটি তৈরি করতে বলা হয়েছে প্রতিটি মণ্ডল সভাপতিকে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তালিকা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত দুর্নীতি ছাড়া ও একশ’ দিনের কাজে দুর্নীতির, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতি নিয়ে পদ্ম শিবির ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। পঞ্চায়েত ভোটের দিন শাসকদলের জালিয়াতির আশঙ্কা করে প্রতিটি বুথে কারচুপি ঠেকানোর কমিটি তৈরি করার চেষ্টা শুরু করেছে তারা। তৃণমূল ঠেকাতে স্থানীয় স্তরে বামেরা একটা পর্যায়ে গিয়ে তাদের পঞ্চায়েত ভোটে সর্মথন করবেন বলে আশাবাদী মুরুলিধর সেন লেনের কর্তারা। গেরুয়া শিবিরের এই চিন্তার সমর্থন মিলছে স্থানীয় পর্যায়ে। এমনটাই জানিয়েছেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগণা জেলার এক নেতা। তিনি বলেন, ‘পঞ্চায়েত স্থানীয় পর্যায়ের ইস্যুগুলো নিয়ে হয়। সেখানে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, পেশি শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। মিথ্যা মামলা দিয়ে অনেক বিরোধী কর্মীকে জেলে পাঠানো হয়েছে। এই পরিস্থিতি কারা আসলে লড়াই দিতে পারবে সেটাই বড় কথা। সেখানে বিরোধী ভোট ভাগ হলে শাসকদলের সুবিধা হয়ে যাবে। এটা রুখতেই এধরণের মহাজোট অতীতেও হয়েছে এবারও হবে। অনেক ক্ষেত্রে সরাসরি জোট না হলেও সর্বসম্মতিক্রমে নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েও অনেক জায়গায় লড়াই হবে। যেটা আটকানোর ক্ষমতা বা মেকানিজেম আমাদের নেই। দল থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে এধরণের জোট গঠনকে আটকানো যাবে না। মানুষ বাঁচার স্বার্থে রাজনৈতিক আর্দশকে দূরে সরিয়ে রেখে জোট গড়ে তোলবার সম্ভাবনা এবার রয়েছে প্রবলভাবে।’

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম