তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু কলকাতায়

রক্তিম দাশ, কলকাতা 
১৫ ডিসেম্বর ২০২২, ২৩:১৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২৩:১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতায় বৃহস্পতিবার তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে।

কলকাতা উপ-হাইকমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু মঞ্চে বাংলাদেশ-এর মহান বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫১ বছর; অতীত, বর্তমান, ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ আর ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য নজির স্থাপন করে চলেছে।

বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম আশা প্রকাশ করেন ভবিষ্যতে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

স্টেটসম্যান-এর সাবেক সম্পাদক মানষ ঘোষ একত্তরের অঙ্গিঝরা দিনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা থাকলে সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারত নিশ্চিন্তে থাকতে পারে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত থাকবে।

উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, বাংলাদেশ ও ভারত রক্তের বন্ধনে আবদ্ধ। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা তিনি দৃঢ়তার সাথে স্মরণ করেন। তিনি প্রত্যয় প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে বিরাজমান সোনালী অধ্যায়ের বন্ধুত্বকে আগামী দিনে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

শেখ মারেফাত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম