চীনকে ‘চাপে’ রাখতে মালদ্বীপে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল ভারত

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪২

ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ ‘আইএনএস বিক্রমাদিত্য’ ভারত দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ মালদ্বীপে পাঠিয়েছে। ইন্ডিয়ান নেভাল শিপ (আইএনএস) বিক্রমাদিত্য’র সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার আইএনএস মাইশোর ও ট্যাঙ্কার আইএনএস দীপক। চীনকে ‘চাপে’ রাখতে ভারত মহাসাগরে এ যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, চলবি বছরের ২১-২২ জানুয়ারি আইএনএস বিক্রমাদিত্য শ্রীলঙ্কার কলম্বোতে প্রথমবারের মতো বৈদেশিক জলসীমায় মোতায়েন করা হয়। এখন শুভেচ্ছা সফরে মালদ্বীপের রাজধানীতে মালে ১৫-১৮ ফেব্রুয়ারি অবস্থান করবে যুদ্ধজাহাজটি। ভারত মহাসাগর অঞ্চলে সুবিধাজনক উপস্থিতি নিশ্চিত করার অংশ হিসেবে এ শুভেচ্ছা সফর আয়োজন করা হয়েছে।
তবে নৌবাহিনীর সূত্রের বরাত দিয়ে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ মূলত ‘প্রজেক্ট মওসম’-এর অংশ। ভারত মহাসাগর এলাকায় চীনা ‘খবরদারি’ উত্তরোত্তর বেড়ে চলাতে পর্যবেক্ষণের জন্য মালদ্বীপের ভৌগোলিক তাৎপর্য অনেক বেশি।

ভারতের দাবি, দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি এলাকা ‘দখলে’র পর কিছু দিন ধরে ভারত মহাসাগরেও  কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা করছে চীন। কয়েক মাস আগেই পাকিস্তানের গাওয়াদার ও শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে চীন যুদ্ধজাহাজ পাঠায়। ভারত মহাসাগর এলাকার দেশগুলির ওপর কর্তৃত্ব বজায় রাখতে চীন এসব পদক্ষেপ নিচ্ছে বলে ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা।

এ বছরের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে মলদ্বীপ সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এরপর মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুম গত সপ্তাহে জানান, বিভিন্ন দ্বিক্ষীয় বিষয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবে মালদ্বীপ।

/এএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী