কাঁপছে দিল্লি, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:০২

কনকনে ঠাণ্ডা নিয়েই ঘুম ভাঙলো দিল্লিবাসীর। চলতি শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা দেখেছে ভারত রাজধানী দিল্লি। সর্বনিম্ন ১. ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার দক্ষিণ পশ্চিম দিল্লির আয়ানগরে এই তাপমাত্র রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন দিল্লিতে চলবে শৈত্যপ্রবাহ। ফলে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

গত কয়েকদিনের তুলনায় শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার মোড়ানো দিল্লি। হু হু করে নামছে পারদ। দুপুর গড়ালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। দিল্লিতে শুক্রবার দুপুরে ১ টায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় সড়কে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না স্থানীদের। প্রভাব পড়েছে রেল চলাচলে। কুয়াশার কারণে ১ থেকে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে কোনও কোনও ট্রেন।

এর আগে দিল্লির আবহাওয়া বিভাগ গতকাল বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৪.৪ ডিগ্রি এবং মঙ্গলবার ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম