কলকাতায় সিলেট উৎসব

রক্তিম দাশ, কলকাতা
০৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৫

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় দু’দিনব্যাপী ‘সিলেট উৎসব-২০২৩’ শেষ হলো রবিবার। শনিবার (৭ জানুয়ারি) দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক স্কুল প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। 

দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া ফেডারেশন অব শ্রীহট্ট সম্মিলনীর সহযোগিতায় ৭ ও ৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে এবারের সিলেট উৎসব অনুষ্ঠিত হয়।

কলকাতায় সিলেট উৎসব

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে। সাধারণ সম্পাদক বাপ্পু এন্দো-এর পরিচালনায় বক্তব্য রাখেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের সভাপতি শ্রীমতী কৃষ্ণা দাশ, সাধারণ সম্পাদক মলয় পুরোকায়স্থ, সাংবাদিক বিকচ চৌধুরী, দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শ্রী নির্মল সেন চৌধুরী।

পরে দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক দল শ্রীভূমির সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ কলকাতা সিলেট এসোসিয়েশনের নির্বাহী সদস্য অপর্ণা বণিকের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন অলক রায় চৌধুরী, মিরাক্কেল বিজয়ী তপন দাস, অন্যন্যা দাস, অনামিকা দেব, মাদল, জয় শঙ্কর, কল্যাণী দাস, স্বরাজ ভট্টাচার্য্য, শ্রীভূমির পার্বনী এন্দো, অপর্ণা বণিক, জবা দত্ত মণ্ডল, দীপিকা সেন চৌধুরী, পাপিয়া রায়, শর্মিষ্ঠা রায়, দীপ্তা দে, মধুমিতা দাশগুপ্ত, রুমা দেব। 

কলকাতায় সিলেট উৎসব

কলকাতা সিলেট উৎসবে বাংলাদেশ, ভারত এবং বহির্বিশ্বে অবস্থানকারী বৃহত্তর সিলেটের অধিবাসীদের বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। দুই দিনের এ উৎসবে চলছে নাট্যানুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, প্রদর্শনী, মেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের উৎসব সিলেটের ভূমিপুত্র লোকসংগীতের প্রবাদপ্রতীম শিল্পী নির্মলেন্দু চৌধুরী এবং বাংলার সংগীতগতের অন্যতম কিংবদন্তি লোকসংগীতের অন্যতম প্রতিষ্ঠান অমর পালের জন্মশতবর্ষকে উৎসর্গ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেছে কেপিসি গ্লোবাল গ্রুপ। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম