শনিবার কলকাতা বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’

রক্তিম দাশ, কলকাতা
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৪

শুরু হয়েছে ভারতে বাঙালির সবচেয়ে বড় বই পার্বণ কলকাতা বইমেলা। প্রতিবারের মতো এবছরও বইমেলার শরিক প্রতিবেশী বাংলাদেশ। শনিবার বইমেলা প্রাঙ্গণে পালিত হবে ‘বাংলাদেশ দিবস’।

ওই দিন এক আলোচনাক্রের আয়োজন করা হয়েছে। অংশ নেবেন দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিকরা। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যাসহ বহু বিশিষ্ট শিল্পী।

এবারের বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন তৈরি করা হয়েছে বঙ্গভবনের আদলে। এই প্যাভিলিয়ন তৈরি হয়েছে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্যাভিলিয়নের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এবার বাংলাদেশের প্যাভেলিয়নে রয়েছে সময়, ভাষাচিত্র, সাহিত্য প্রকাশ, কাকলী প্রকাশ, জ্ঞানকোষ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ৪৩টি প্রকাশনা সংস্থা।

ইতোমধ্যে বাংলাদেশের প্যাভেলিয়নে পাঠকদের ভীড় নজর কাড়ছে।‌ দেখা গেছে, মনোযোগী পাঠক খুঁজে খুঁজে কিনছেন হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেনের লেখা বই।

জানা গেছে, সাদা কাজগের দাম বেড়ে যাওয়ায় নতুন বই প্রকাশ কম হয়েছে। তবু পাঠকের উৎসাহে খামতি নেই।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম