পুরো গীতা মুখস্ত সাত বছরের অন্ধ মুসলিম মেয়ের

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮

পুরো গীতা মুখস্ত সাত বছরের অন্ধ মুসলিম মেয়ের নাম রিদা জেহরা। বয়স মাত্র সাত বছর। অন্ধদের একটি আবাসিক স্কুলে রয়েছে তিন বছর ধরে। জন্মগতভাবে ৮০ শতাংশ অন্ধ। ফলে সে চোখে দেখতে পারে না। ব্রেইলি পদ্ধতিতে জেহরা গীতা কখনও পড়েনি। শিক্ষকদের সহযোগিতায় শুনে শুনে হিন্দুদের পবিত্র গ্রন্থ পুরো গীতাই মুখস্ত করে ফেলেছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো সে গীতা পড়তে পারে কিনা, কোনও সময় ব্যয় না করেই মুখস্ত তা পড়া শুরু করে।
তৃতীয় শ্রেণির জেহরা জানায় কোন ঈশ্বরের কাছে প্র্রার্থনা করছে তা কোনও ব্যাপার না, কারণ যদি কখনও তারা তার সামনে এসে দাঁড়ানও সে তাদের দেখতে পাবে না। জেহরা বলে, আমি প্রার্থনা করতে ভালোবাসি। তা কোরান বা গীতা থেকে।
জেহরা মিরাটের জাগ্রিতি বিহার এলাকার ব্রিজ মোহন অন্ধদের স্কুলে পড়াশোনা করছে। জেহরার বাবা ও তার ভাই লহিয়া নগরে বাস করেন। তার বাবা দিল্লিতে বিরিয়ানি বিক্রি করে সংসার চালান। গ্রীষ্মের ছুটিতে কিংবা কোনও উৎসবের সময় পরিবারের সঙ্গে সময় কাটায় জেহরা। তিন বছর বয়সেই জেহরাকে এ স্কুলে ভর্তি করিয়ে দেন তার বাবা।
জেহরার স্কুলের প্রিন্সিপাল প্রবীন শর্মা জানান, ২০১৫ সালের শুরুতে শহরে শিশুদের গীতা পাঠ প্রতিযোগিতার খবর জানতে পারি। তখন ভাবি, কেন আমাদের শিশুরা প্রতিযোগিতায় অংশ নেবে না। জেহরা খুব দ্রুত শিখেছে কিভাবে গীতা পাঠ করতে হয়।

স্কুলটিতে ৩০ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছে বলে তিনি জানান।

জেহরার বাবা রায়েস হায়দার ফোনে জানান, আমি শুধু চাই মেয়ে শিক্ষিত হোক এবং অন্ধ হওয়ার পরও যেন তার ভবিষ্যত থাকে। সে গীতা না কোরান পড়ল এতে কিছু যায় আসে না। বরং এটা গর্বের বিষয় আমার মেয়ে অন্য ধর্ম সম্পর্কেও জানছে। এতে অন্য শিশুদের চাইতে তার জ্ঞান বাড়বে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম