নাগাল্যান্ড ত্রিপুরায় গেরুয়া ঝড়, মেঘালয়ে এনপিপি

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৩, ১২:৪৯আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২:৫২

ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনা সকাল ৮টায় শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাগাল্যান্ড ও ত্রিপুরায় বড় জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি -বিজেপি। অন্যদিকে, মেঘালয়ে জয় পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি।

মেঘালয় বিধানসভার ৫৯ আসনের ২৬টিতে জয় পেয়েছে এনপিপি। দলটি গতবারের চেয়ে ৬টি আসন বেশি পেয়েছে। ৮ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইডেট ডেমোক্র্যাটিক পার্টি-ইউডিপি। রাজ্যটিতে একক সরকার গঠনে প্রয়োজন ৩১ আসন। কোনো দল তা না পেলে জোট সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে এনপিপির জোট সঙ্গী হতে পারে ইউডিপি।

মেঘালয়ে ভরাডুবি হয়েছে ন্যাশনাল কংগ্রেসের। গতবারের চেয়ে ১৬ আসন কম পেয়ে ৫ আসনে জয় পেয়েছে সোনিয়া গান্ধীর দল। অন্যদিকে, গত বারের চেয়ে ৩ আসন বেশি পেয়ে ৫ আসনে চতুর্থ অবস্থানে বিজেপি।

নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি- এনডিপিপি’র সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে বাজিমাত করেছে বিজেপি। সরকার গঠনে প্রয়োজনীয় ৩১ আসনের চেয়ে ৮টি বেশি পেয়েছে জোট। গতবার কোনো আসন না পেলেও, এবার দুটিতে জয় পেয়েছে কংগ্রেস।

ত্রিপুরায় ধারাবাহিক বিজেপি। ৬০ আসনের রাজ্যটিতে নরেদ্র মোদির দল পেয়েছে ৩২ আসন। গতবার এই রাজ্যে ৪৪ আসনে জয় পেয়েছিল বিজেপি। বামদের নিয়ে জোট করা কংগ্রেস পেয়েছে ১৬ আসনে জয়। ১১ আসন নিয়ে তৃতীয় অবস্থানে আছে রাজনৈতিক দল-ত্রিপরা। সূত্র: এডিটিভি 

/এসপি/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান