পিটিয়ে ট্যাক্সিতে তোলা হলেও কেউ বাঁচাতে আসেনি তরুণীকে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৫:১০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:১২

ভারতের রাজধানী দিল্লির ব্যস্ত এলাকা মঙ্গোলপুরি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই এলাকায় ঘটে এমন একটি ঘটনা যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিও-তে দেখা যায়, ব্যস্ত রাস্তার মাঝখানে একটি ট্যাক্সির সামনে এক যুবক মারধর করছেন এক তরুণীকে। পাশে দাঁড়িয়ে অন্য এক যুবক তা দেখছেন। পরে তরুণীকে ধাক্কা দিয়ে গাড়িয়ে উঠান মারধরকারী যুবক। তারপর নিজেও ওঠেন ওই গাড়িতে। ভেতরেও তরুণীকে পেটানো হয়। এক পর্যায়ে পাশে থাকা যুবকটিও গাড়িতে চড়ে বসেন। তারপর দ্রুত গতিতে ট্যাক্সিটিকে চালিয়ে নিয়ে যান চালক।  

দিল্লি পুলিশের আউটার ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার জানান, ভিডিও-টি তাদের নজরে এসেছে। শনিবার রাত থেকেই তদন্ত শুরু হয়েছে। হরিয়ানার গুরুগ্রামে ট্যাক্সির মালিকের নিবন্ধিত ঠিকানায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় গুরুগ্রামের আইএফএফসিও চকের আশেপাশে ট্যাক্সিটিকে শেষবার দেখা গিয়েছিল।

ট্যাক্সি এবং এটির চালককে খুঁজছে দিল্লি পুলিশ। তিন যাত্রী কোথায় নেমেছে তা খুঁজে বের করারও চেষ্টা চলছে।

পুলিশ জানায়, উবার অ্যাপের মাধ্যমে গাড়িটি রোহিণী থেকে বিকাশপুরী পর্যন্ত বুক করা হয়েছিল। পথে যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা শারীরিক হামলায় রূপ নেয়। সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের