ভারতের রাজনীতি

কারাদণ্ডের বিরুদ্ধে আজ আপিল করবেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১৪:৪১আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৪:৫১

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ফৌজদারি মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়া এবং কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন আজ সোমবার। ২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না পাওয়া পর্যন্ত রাহুল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, সোমবার বিকেলে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হবেন রাহুল।

ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে ভিড় জমিয়েছে কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সুরাটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাহুলের আইনি দলের এক সদস্য বিবিসিকে বলেন, ‘রাহুল দায়রা আদালতে তার দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশ চাইবেন। সিদ্ধান্ত তার পক্ষে আসলে রাহুল তার এমপি পদ ফেরত পাবেন।সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের