সিকিমে তুষার ধসে নিহত ৭ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৩, ১৬:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৯:২২

ভারতের সিকিমে ভয়াবহ তুষার ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ধসে আরও বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার নাথু লা পাহাড়ের কাছে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিকিমে ভারত-চীন সীমান্তের উঁচু পাহাড় নাথু লা-তে এই তুষার ধসের ঘটনা ঘটে। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩১০ মিটার উঁচুতে। এটি পর্যটকদের পছন্দের একটি স্থান।

প্রায় ২২ জনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।

এক কর্মকর্তা বলেন, বর্ডার রোড অর্গানাইজেশন উদ্ধার অভিযান পরিচালনা করছে। উপত্যকার গভীর থেকে ৬জনসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে সিকিম পুলিশ, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, টুরিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা ও গাড়ির চালকেরা।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি