ভারতে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ বিপর্যয় এবং মৃত্যু ঝুঁকির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ১০:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১০:৩৮

গত কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহে হাঁপিয়ে উঠছে এই অঞ্চলের মানুষজন। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে একই পরিস্থিতি। সোমবার (১৮ এপ্রিল) ওড়িশার বারিপাড়ায় তাপমাত্রা ছাড়িয়েছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে ভারতে। সকাল থেকেই পারদ বাড়তে থাকায় বিদ্যুৎ ব্যবহারে বাড়ছে চাপ। এতে ব্ল্যাক আউটের ঝুঁকি বাড়ছে। অতিগরমের কারণে বিদ্যুৎ সেক্টরগুলো ঝুঁকির মুখে অনেকটা। অতি গরমে হিট স্ট্রোকের শঙ্কাও বাড়ছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশাসহ বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এবারের গ্রীষ্মে স্বাভাবিকের চেয়ে গরম অনেক বেশি হতে পারে বলে প্রস্তুত ভারত।

২০২২ সালে একটি প্রচণ্ড তাপপ্রবাহের শিকার হওয়ার পরে আবহাওয়ার ওপর মনোযোগ দিচ্ছে দেশটির সরকার। কিন্তু বিদ্যুৎ খাতে মনোযোগ দেওয়ার পরও ব্যর্থতা নিয়েও উদ্বেগ রয়েছে। এয়ার কন্ডিশনের ব্যবহার যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। 

১০০ কোটি ৪০ লাখ জনসংখ্যার ভারতের বেশির ভাগ মানুষকেই কাজের জন্য বাইরে বের হতে হয়ে। যাদের অধিকাংশেরই কোনও সুরক্ষা নেই। খোলা আকাশের নিচে কোনও তাঁবু ছাড়াই প্রচণ্ড রোদে কাজ করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এদের অনেকেরই নির্মাণ শ্রমিক, হকার এবং রিকশাচালক প্রতি বছর গ্রীষ্মে মারা যায়। গরমের কারণে প্রতিবছরই ভারতে অনেক শ্রমিকের অকাল মৃত্যু হচ্ছে।

গত রবিবার মহরাষ্ট্রে খোলা জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে মারা যান ১১ জন। অসুস্থ হয়ে আরও ৫০ জন হাসপাতালে ভর্তি হন।  মহারাষ্ট্র সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকার পর হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গ সরকার শিশুদের প্রচণ্ড গরম থেকে সুরক্ষায় এই সপ্তাহে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অন্য কয়েকটি রাজ্যেও, স্কুলের সময় সংক্ষিপ্ত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী