অনাড়ম্বরভাবে শেষকৃত্য্ সম্পন্ন হলো সাহিত্যিক সমরেশ মজুমদারের। উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে মঙ্গলবার তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। এর আগে সাহিত্যিকের শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে মরদেহ শায়িত ছিল।
সাহিত্যিকের কন্যা দোয়েল মজুমদার জানিয়েছেন, প্রয়াত সাহিত্যিকের আচার-অনুষ্ঠানে বিশ্বাস ছিল না। তাই আড়ম্বর করে কোনও আচার-অনুষ্ঠান হয়নি। দুপুর ১টা নাগাদ নিমতলা মহাশ্মশানে সাধারণভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত সাহিত্যিকের স্ত্রী ধীরা মজুমদার ২০২১ সালে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে মারা যান।
সোমবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে সন্ধ্যা ৫টা ৪৫মিনিটে সমরেশ মজুমদারের জীবনাবসান হয়। হাসপাতাল সূত্রে খবর, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্যিককে। এরপর তার শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে।
আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে। এর পরই সোমবার সন্ধ্যায় তিনি প্রয়াত হন।









