রক্তাক্ত জাট আন্দোলনের ইতি

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৩

টানা ৭ দিনের তীব্র আন্দোলন। ১০ জনের প্রাণহানি। আহত দেড় শতাধিক। দোকান, শপিং মল, বাস, গাড়ি থেকে শুরু করে থানা- উন্মত্ত আন্দোলনকারীদের অগ্নিসংযোগে ভস্মীভূত। অবশেষে ইতি ঘটলো এই আন্দোলনের।

সহিংস আন্দোলন তুলে নিল হরিয়ানার জাট সম্প্রদায়। রবিবার সম্প্রদায়টির নেতারা জানিয়েছেন, তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আর আন্দোলনের প্রয়োজন নেই।

চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে সম্প্রতি জাট সম্প্রদায়ের তীব্র আন্দোলনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে হরিয়ানায়। প্রভাব পড়ে রাজধানী দিল্লিতেও। পরিস্থিতি সামাল দিতে চলে নানামুখী তৎপরতা। এর এক পর্যায়ে নিজ সম্প্রদায়ের প্রতি আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানান জাট নেতা জয়পাল সিং।

রক্তাক্ত জাট আন্দোলনের ইতি

জয়পাল সিং-এর সঙ্গে এক বৈঠকের পর বিজেপি নেতা অনিল জৈন জানান, বিধানসভার আগামী অধিবেশনেই জাট সংরক্ষণ বিল পেশ করা হবে। জাট সম্প্রদায়ের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে হরিয়ানা সরকার।

এর আগে রবিবার নতুন করে হিংসার ঘটনা ঘটে ভিওয়ানি ও সোনিপত জেলায়। দুটি পুলিশ চৌকিতে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। এছাড়া একাধিক দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।

রক্তাক্ত জাট আন্দোলনের ইতি

কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলনকারীরা দিল্লিতে পানি সরবরাহের খালটি বন্ধ করে দেন। ফলে রাজধানীতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সেখানে তীব্র পানি সংকট দেখা দেয়।

এমন পরিস্থিতিতে সোমবার দিল্লির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, দিল্লিতে পানি শেষ। এর ফলে দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। হরিয়ানার মুনাক ক্যানেল থেকে এখানে পানি সরবরাহ হয়। জাট আন্দোলনের কারণে সেই খাল দুই দিন ধরে বন্ধ। তবে যে পরিমাণ পানি মজুদ আছে, তা গুরুত্বপূর্ণ স্থানে সমানভাবে বন্টন করে দেওয়া হবে।

বন্ধ করে দেওয়া পানি সরবরাহের পথ খুলে দেওয়ার ব্যবস্থা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হরিয়ানা রাজ্য সরকারের প্রতিও আহ্বান জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম