পেট্রাপোলে দুই দিনে ৩ কোটি রুপির স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ২

রক্তিম দাশ, কলকাতা
২৬ মে ২০২৩, ২২:২৯আপডেট : ২৬ মে ২০২৩, ২২:২৯

ভারত-বাংলাদেশের বনগাঁ পেট্রাপোল সীমান্তে উদ্ধার হলো ৩৬টি স্বর্ণের বার । যার বর্তমান বাজারের মূল্য ২ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৭৫৮ রুপি । বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাংলাদেশ থেকে একটি ট্রাক পেট্রাপোল সীমান্তে আসে । সন্দেহজনক মনে করে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি শুরু করে বিএসএফ । তল্লাশির সময় ট্রাকের কেবিন থেকে পাওয়া যায় ৩৬টি স্বর্ণের বার । এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে বিএসএফ ।

ধৃতের নাম প্রদীপ রায় চৌধুরী বনগাঁ থানার অন্তর্গত মতিগঞ্জ টালিখোলা এলাকার বাসিন্দা সে । উদ্ধার হওয়া স্বর্ণ পেট্রাপোল শুল্ক দফতরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ ।

পৃথক ঘটনায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশি নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মুল্য প্রায় ২১ লাখ ২৮ হাজারন রুপি। আটক যাত্রীকে বিএসএফের পক্ষ থেকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে আফেরন নামে বছর ৫৩ বয়সের এক নারী যাত্রী পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের নারী জওয়ানেরা তাকে আটক করেন। এরপর তার দেহে তল্লাশী চালানোর সময় তার জুতোর ভেতর থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার হয়। এগুলোর ওজন প্রায় ৩৫০ গ্রাম।

আটক নারীর বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলায়। বাংলাদেশের বেনাপোলের এক অচেনা নারী স্বর্ণের বারগুলো তাকে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। চেন্নাইয়ের মডার্ন রিসার্চ ফাউন্ডেশনে এগুলো পৌঁছে দেওয়ার জন্য তাকে ২ হাজার রুপি দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম